আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলোয় আলোয় সেজেছে মার্কেটগুলো

সোজাসাপটা রিপোর্ট: ঈদ উল ফিতরকে সামনে রেখে আলোকসজ্জায় ঝলমল করছে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান বিপণিকেন্দ্র। রমজানের মাঝামাঝি সময় পেরোতেই জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠছে মার্কেটগুলো। ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন।
মঙ্গলবার (৩ মার্চ) শহরের চাষাঢ়ায় বিভিন্ন মার্কেট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 
শহরের প্রতিটি মার্কেটই রঙিন বাতি ও ফেস্টুনে সাজানো হয়েছে। সমবায় মার্কেট, মার্ক টাওয়ার, সায়াম প্লাজা, কালীরবাজার ও আলমাস পয়েন্ট মার্কেটে করা হয়েছে আলোকসজ্জা। সন্ধ্যা নামতেই আলোর ঝলকানিতে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।
বিক্রেতারা জানান, ঈদ এগিয়ে আসার সাথে সাথে প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা। পোশাক, জুতা, কসমেটিকস ও শিশুদের জামাকাপড়ের দোকানে ভিড় বেশি দেখা যাচ্ছে। মেয়েদের থ্রি-পিস, গাউন, শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি-পায়জামার চাহিদা বেশি। শিশুদের পোশাকের দোকানগুলোতেও ব্যাপক ভিড় দেখা গেছে।
মার্ক টাওয়ারের শিশুদের কাপড়ের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ঈদকে ঘিরে আমাদের সারা বছরের বড় একটি ব্যবসা হয়। এবারও ভালো সাড়া পাচ্ছি। সন্ধ্যার পর ক্রেতাদের চাপ বেশি থাকে। তবে ঈদ এগিয়ে আসলে দিন রাত সবসময়ই ক্রেতার চাপ বাড়বে।
অন্যদিকে সমবায় মার্কেটের এক জুতা বিক্রেতা হাকিম জানান, নতুন ডিজাইনের স্যান্ডেল ও জুতার প্রতি তরুণদের আগ্রহ বেশি। বেচাকেনা শুরু হচ্ছে, ধীরে ধীরে বাড়বে।
ক্রেতাদের মধ্যেও দেখা গেছে ভিন্ন উচ্ছ্বাস। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই কেনাকাটা করতে এসেছেন। কেউ বাজেট অনুযায়ী পছন্দের পোশাক খুঁজছেন, কেউ আবার নতুন ট্রেন্ডের খোঁজে দোকান ঘুরছেন। 
কয়েকজন ক্রেতা জানান, শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সারছেন তারা।
শহরের আলমাস পয়েন্টে ঈদের জামা কিনতে আসা সিনথিয়া জানান, ঈদের সময় ভীড় বেশি থাকে। তাই আগে আগে এসেছি। ঈদের কেনাকাটা আগেভাগেই করে ফেলবো।
এদিকে ক্রেতাদের ভীড় বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মার্কেট কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করেছে। কোথাও কোথাও সিসিটিভি নজরদারিও বাড়ানো হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ।
সব মিলিয়ে ঈদকে ঘিরে নারায়ণগঞ্জ শহরে এখন উৎসবের আমেজ। আলোকসজ্জা আর ক্রেতাদের কোলাহলে জমে উঠেছে মার্কেটগুলো। ব্যবসায়ীরা আশা করছেন ঈদ যত ঘনিয়ে আসবে ক্রেতাদের ভীড় আরও বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

আনার হত্যার সঙ্গে জড়িত আ.লীগের সাবেক এমপি কলকাতায়

2

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুকের অভিমত

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

খামেনি এখন ‘শহীদ’, যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’

5

মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

6

পাঁচ এমপির সামনে বড় পরীক্ষা

7

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলালকে পদায়ন

8

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন

9

দুই সংসদ সদস্যকে সংবর্ধনা

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

মাটি কেটে নিচ্ছে এবিএস ব্রিকস!

12

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

13

হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য

14

মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

মদনগঞ্জে বিএনপির মান রক্ষা

17

আলোকিত সমাজ গড়তে চাই: প্রধানমন্ত্রী

18

সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দেলনের হত্যাচেষ্টা মামলার আসামি ওয়ার্ড

19

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

20