স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের নতুন নির্মিত প্রবেশদ্বারের ফলকে পবিত্র ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বানানে বড় ধরনের ভুল পরিলক্ষিত হয়েছে। ফলকটিতে ‘রহিম’ (رحیم) শব্দের শেষ অক্ষর ‘ম’ থাকলেও এর আগের ‘র’ (রা) অক্ষরটি না থাকায় শব্দটির অর্থ ও গঠন বিকৃত হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, ঈদগাহের প্রধান ফটকের ওপর সোনালী অক্ষরে খোদাই করা আরবি ও বাংলা লেখার মধ্যে আরবির অংশে এই বিচ্যুতি ঘটেছে। স্থানীয় মুসল্লি ও সচেতন নাগরিকরা বলছেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজে এমন স্পর্শকাতর বিষয়ে ভুল থাকা মেনে নেওয়া যায় না।
এত বড় একটি স্থাপনা, যা খোদ জেলা প্রশাসকের নজরদারিতে তৈরি হচ্ছে, সেখানে পবিত্র কালামের বানানে এমন ভুল সাধারণ কোনো অসতর্কতা নাকি এর পেছনে অন্য কোনো গাফিলতি আছে, তা খতিয়ে দেখা দরকার।
প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এটি সম্ভবত খোদাই করার সময় মিস্ত্রিদের অসাবধানতাবশত হয়েছে।
এবিষয়ে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, এটা ভুল হয়েছে, দ্রুতই এটি ঠিক করা হবে।