আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান

স্টাফ রিপোর্টার: বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক পুনর্র্নিবাচিত হয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা, মহানগর বিএনপির নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তিনি এর আগেও দীর্ঘদিন ধরে ক্লাবটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
এদিকে ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য বরকতউল্লা বুলু। এছাড়া পরিচালনা পর্ষদের আরও ১৬ পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ পরিচালনা পর্ষদের মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগামী সোমবার (৯ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিয়ে ইফতার করলেন এমপি দিপু

1

ফতুল্লায় জুয়ার আসরে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার

2

প্রার্থীরা ব্যানার অপসারণ করেননি!

3

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

4

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি

5

প্রধানমন্ত্রী তারেক রহমান সাদামাটা জীবনযাপন করছেন: নুর

6

‘দুর্নীতিকে প্রশ্রয় দেব না’

7

জেলাজুড়ে পেট্রোল পাম্পে অভিযান

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

সকলকে নিয়ে স্নানোৎসব আয়োজন করব’

10

সোনারগাঁয়ের বাগানজুড়ে লিচু ও আমের মুকুলের সমারোহ

11

প্রথম জুম্মায় শহরের মসজিদ মসজিদে মুসল্লিদের ঢল

12

‘যেখানে চাঁদাবাজি, সেখানেই ব্যবস্থা’

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ২

15

জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী বিতরণ

16

সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত স্বপন চৌধুরী

17

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফ

18

পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম

19

জমজমাট ইফতার বাজার

20