আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নির্বাচন পরিচালনা কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার দায়িত্বশীলরা সঠিকভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করায় জেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সলিমুল্লা করিম সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বন্দর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের একটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্দর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতারা তাকে শুভেচ্ছা জানান। এ সময় সেলিম উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, কিছু ফেসবুক পেজ ও গণমাধ্যমে তাদের নেতা জাকির খানকে নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করা হচ্ছে। কোনো সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কে ভালো বা খারাপ তা যাচাই করেই সংবাদ প্রকাশ করা উচিত। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সেলিম আরও বলেন, তারা জাকির খানের নির্দেশনা অনুসরণ করেন। দলের কেন্দ্রীয় নেতারা যে দিকনির্দেশনা দেন, তা জাকির খানের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায় এবং সে অনুযায়ী তারা দলীয় কর্মকা- পরিচালনা করেন। ভবিষ্যতেও দলের সিদ্ধান্ত মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব মো. রায়হান উদ্দিন জিল্লু, সাংগঠনিক সম্পাদক আমান খান, বন্দর থানা সভাপতি মিলন খান, সাধারণ সম্পাদক রফিকুল হাসান, ফতুল্লা থানা সভাপতি ইউসুফ চৌধুরী, মহানগর যুগ্ম আহ্বায়ক আ. হালিম, রবিন, মামুন ইসলাম, অনিক, মামুন খান, শুক্কুর, রনি, মাসুদ ও আকাশ আলিসহ অন্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদ-

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

5

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

ডিসি কার্যালয়ে এমপি আল আমিন

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

10

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

11

পরিত্যক্ত আওয়ামী লীগের অফিসে ব্যানার লাগালো কর্মীরা

12

‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ

13

ফলের বাজারে অভিযান, জরিমানা

14

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

17

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

কোন মন্ত্রণালয় কে পেলেন

20