আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কবে হবে ছাত্রদলের কমিটি!

সোজাসাপটা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের প্রায় দেড় বছর ধরে কোন কমিটি নেই। এর ফলস্বরূপ, ছাত্রদলের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ছাত্রদলের এই অকার্যকরী অবস্থা তাদের সাংগঠনিক শক্তি হ্রাস পেয়েছে। কমিটির জন্য অধীর আগ্রহে বসে আছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 
ছাত্রদলের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে নারায়ণগঞ্জ শহরে সংগঠনটির সাথে তরুণদের দূরত্ব তৈরি করেছে। জেলাজুড়ে যুবক ও তরুণ সমাজের কাছে তাদের অনুপস্থিতি বিএনপির প্রার্থীর জন্য সমস্যা তৈরি করেছে যা গত জাতীয় সংসদ নির্বাচনে পরিলক্ষিত হয়েছে।
ছাত্রদলের কমিটি না থাকায় এবং তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে বিএনপির প্রার্থীরা ভোটের মাঠে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে।  তরুণ ভোটারদের সাথে বিএনপির সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে। 
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা নির্বাচনে নিজদের অবস্থান থেকে কাজ করার চেষ্টা করলেও সাংগঠনিক কাঠামোর অভাবে তারা সাড়া ফেলতে পারেননি। অন্যদিকে কমিটি না থাকায় ছাত্রদলের বিগত কমিটির অনেক নেতাদের মাঝে গা ছাড়া ভাব দেখা গেছে। 
নারায়ণগঞ্জের মত গুরুত্বপূর্ণ জেলায় পিছিয়ে পড়া শুধু ছাত্রদলের জন্যই নয় এটি বিএনপির জন্যও একটি বড় শঙ্কার বিষয়। ছাত্রদল যদি তাদের সাংগঠনিক দুর্বলতা কাটাতে না পারে, তাহলে বিএনপির জন্য আগামী নির্বাচনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিক আটক

3

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

4

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

5

ফ্যামিলি কার্ড সর্বজনীন করা হবে: পুতুল

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

9

আবেগঘন পোস্ট এটিএম কামালের

10

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

11

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

12

জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত

13

ইরানে হামলা করলে ভিয়েতনামের তেঁতো স্বাদ পেতে পারে যুক্তরাষ্ট

14

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুকের অভিমত

15

খামেনি এখন ‘শহীদ’, যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’

16

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

19

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে গ্রেপ্তার ১০

20