আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি

স্টাফ রিপোর্টার
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন নতুনধারা বাংলাদেশ এনডিবি। নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী সংবাদ সম্মেলনে বলেন, নতুন সরকারের কাছে ছাত্র-যুব-জনতার পক্ষ থেকে প্রথম এবং বিশেষ দাবি বাংলাদেশের মানুষকে কোনো প্রকার রাজনৈতিক সহিংসতা থেকে মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত থাকুন। সেই সাথে সাধারণ মানুষের রুটি-রুজি-জীবন-জীবিকায় অর্থনৈতিক মুক্তি আনতে নিবেদিত থেকে কাজ করুন। তিনি তাঁর বক্তব্যে তারেক রহমানের সরকারের খাদ্য-বাণিজ্য-শিল্প ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সবার আগে যে কাজটি করবেন, তা হলো- রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নিবেন, তা না হলে কিন্তু অতিতের ব্যর্থ মন্ত্রীদের তালিকায় জনগণ আপনাদের নামও লিখে রাখবে।
এসময় প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, হাশেম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। মোমিন মেহেদী এসময় আরো বলেন, ভুলে যাবেন না, এদেশের নাগরিকরা চাইলে যে কোনো সময় পতন নির্মাণ করতে পারে। এসময় তিনি দুর্নীতিবাজ উপদেষ্টা, আমলাসহ অন্তবর্তী সরকারের সকল কলাকুশলীদের সম্পদের সুষ্ঠু তদন্তের হিসেব জনগণের সামনে উপস্থাপনের জোর দাবি জানান। সেই সাথে গ্রামীণ ব্যাংকের মুওকুফ করার ট্যাক্স প্রত্যাহারেরও দাবি জানান।
নেতৃবৃন্দ এসময় বিভিন্ন অযুহাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে মনিটরিং টিম, লাইনম্যান-চাঁদাবাজদের বিরুদ্ধে সক্রিয় প্রশাসনিক পদক্ষেপ জরুরী বলেও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

4

‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

11

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

14

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

15

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

18

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

19

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

20