আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দূর্জয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: ফতুল্লার দাপা শাহজাহান রি-রোলিং মিলস এলাকার দূর্জয় বাহিনীর প্রধান চিহ্নিত ছিনতাইকারী দূর্জয় ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ফতুল্লা মডেল থানার গেইটের সামনে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী  বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে শাহজাহান রি-রোলিং মিলস ও দাপা কবরস্থান সড়কের কয়েকশত বাসিন্দা মিছিল নিয়ে থানার সামনে এসে দূর্জয় ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে অবস্থান নেন এবং গ্রেফতারের দাবীতে বিভিন্ন স্লোগান দেন। 
পরে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার শাহজাহান রি-রোলিং মিল এলাকায় দূর্জয় ও তার সহযোগী শান্ত, তারেক, কাউসার, সজল, নাইম এবং মাদক ব্যবসায়ী জুনুসহ চিহ্নিত এই বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে মোবাইল ছিনিয়ে নেওয়া, পথচারীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, অপহরণ করে নির্যাতন এবং বিকাশের মাধ্যমে অর্থ আদায়, কর্মজীবী নারীদের শ্লীলতাহানিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এই বাহিনীর কারণে গার্মেন্টস শ্রমিকরা বেতন নিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারেন না। তাদের সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ভাড়াটিয়াও এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।
এছাড়া প্রতিরাতে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গার্মেন্টসকর্মী ও পথচারীদের পথরোধ করে ছিনতাই করার অভিযোগও রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। তাদের প্রধান আস্তানা হিসেবে চন্দ্রা বাড়ি এলাকা ও দাপা কবরস্থান সড়কের বাউন্ডারির ভেতরে সগিরের ম্যাচকে ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানান।
বিক্ষোভকারীরা বলেন, এসব ছিনতাইকারীদের কারণে এলাকার সাধারণ মানুষ ও গার্মেন্টসকর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা

1

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনে জরিমানা

2

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

3

বন্দরে ওসমান দোসর আলী হোসেন এখন বিএনপিতে দৌড়ঝাঁপ

4

না.গঞ্জবাসীর পাশে থাকার চেষ্টা করছি---দিপু ভূঁইয়া

5

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ ভারতের

6

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

7

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

10

১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা

11

হোয়াইট হাউসে ‘বন্দি’ জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডে

12

ত্বকী হত্যা মামলা তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

13

আধিপত্যের দ্বন্দ্বে ’কিলার বাবু’ খুন

14

মদনগঞ্জে বিএনপির মান রক্ষা

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

17

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

18

কৃষি জমির মাটি কাটায় জরিমানা

19

গ্যাসের পাইপলাইনের সংস্কার শুরু

20