আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘শহরকে অভিশাপ মুক্ত করতে চাই’

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ শহরের হকার সমস্যা এখন একটি অভিশপ্ত পর্যায়ে পৌঁছেছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। আমি নগরবাসীর স্বার্থে এই সমস্যার স্থায়ী সমাধান করবই। শহরের অভিশাপ মুক্ত করতে চাই, এতে নগরবাসী সকলের সহযোগিতা চাই।
রোববার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দরা সদস্যরা নাসিক প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খানকে ফুলের শুভেচ্ছা  জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
ফুলের শুভেচ্ছা সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকীর নেতৃত্বে সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, অর্থ সম্পাদক কাইয়ূম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, কার্যকরি সদস্য মোক্তার হোসেন, কামাল হোসেন মিলন ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব উপস্থিত ছিলেন।
শহরকে যানজটমুক্ত করার অঙ্গীকার প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়তে হলে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। হকারদের জন্য নির্দিষ্ট স্থান বা বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে, তবে রাস্তার ওপর কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বিষয়টি আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। হকার উচ্ছেদ ও শহরের শৃঙ্খলা ফেরাতে আপনাদের লেখনী এবং সহযোগিতা একান্ত কাম্য। আপনারা জনদুর্ভোগের চিত্র তুলে ধরলে আমাদের কাজ করতে সুবিধা হবে।
ফটো সাংবাদিকদের সাথে মতবিনিময় সাক্ষাৎকালে জেলা ফটো সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সমস্যা ও ট্রাফিক অব্যবস্থাপনা নিয়ে প্রশাসকের সাথে আলোচনা করেন। প্রশাসক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসন- বিএনপি ৩৫, জামায়াত ১১

1

পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

5

অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা

6

মান্নানের পাশে হত্যা মামলার আসামিরা!

7

‘নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়ে ওঠা সম্ভব নয়’

8

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

9

মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

10

সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

11

বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হবেন বুমরাহ

12

আলোকিত সমাজ গড়তে চাই: প্রধানমন্ত্রী

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

‘আইভীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে’

15

তারেক রহমানের হস্তক্ষেপ কামনা

16

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন:

17

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

18

সুইট নেশনকে এক লক্ষ জরিমানা

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20