স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষিত গ্যাস সংকট নিরসনে অবশেষে বন্দরে পাইপলাইন সংস্কার কাজ শুরু হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২১ নং ওয়ার্ডে ত্রিবেণী ব্রিজের নিচ থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সাংসদ পুত্র ও তাঁর ব্যক্তিগত সহকারী আবুল কাউছার আশার নির্দেশনায় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সরাসরি তদারকিতে এই কাজ পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে তিনি এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।