আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লা অঞ্চল মাদকে জর্জরিত---আল আমিন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ফতুল্লা অঞ্চল মাদকে জর্জরিত অবস্থায় আছে। লালপুর, তল্লা, কাশিপুর, নরসীংপুর, কুতুবপুরের রসুলবাগ এলাকায় মাদকের উপদ্রব বেশি। গতকাল লামা পাড়ায় হত্যাও হয়েছে। এই এলাকা শ্রমিকেরাও বেতন নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের চিকার হয়।
রোববার (৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 
ধলেশ্বরী নদীতে মাটি কাটা হচ্ছে। এর ব্যাপারে ব্যাবস্থা নেয়া দরকার। এছাড়াও বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটা আছে। এটার বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া প্রয়োজন। আমি অনুরোধ করবো মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান করা যায় কীনা।
জালকুড়ি থেকে পাগলা সড়কটি ভাল ছিল। এটি কেটে ফেলা হয়েছে, দুই বছর ধরে এটা পড়ে আছে। আমরা চাই এই কাজটা দ্রুত হোক। এই এলাকায় প্রতিদিন দুর্গঘটনা ঘটে।
গ্যাস চুরির কারণে কুতুবপুরে গ্যাসের ফ্লো থাকে না। এ বিষয়টিও দেখতে হবে। শহরের যানজট নিরসনে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমি আশা করবো প্রশাসন আরও তৎপর হবে।
পাঁচ আগষ্টের পর থেকে চেম্বার ও বিকেএমইএ শুরু থেকে কাজ করছে। আমি ব্যাবসায়ীদের সাধুবাদ জানাই। পাঁচ আগষ্টের পর আমরা যেভাবে কাজ করেছি, নির্বাচনের পরেও আমরা একসাথে কাজ করতে পারছি৷ এটি পজেটিভ দিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য আবেদন আহ্বান

1

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

2

প্রধানমন্ত্রী তারেক রহমান সাদামাটা জীবনযাপন করছেন: নুর

3

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

4

সংসদীয় রীতি শিখছেন এমপিরা

5

সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত স্বপন চৌধুরী

6

ফিরতে পারবেন বহিষ্কৃতরা?

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার!

10

‘শহরকে অভিশাপ মুক্ত করতে চাই’

11

‘মানুষকে স্বস্তি দেয়াই প্রথম লক্ষ্য’

12

ছিনতাই প্রতিরোধে আশার স্বেচ্ছাসেবক!

13

ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

16

‘ইসরাইলের হয়ে লড়তে চায় না যুক্তরাষ্ট্র’

17

শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হ

18

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবু প্রস্তুত পুলিশ

19

ফতুল্লার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি

20