আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে সংসদ: ইসি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বেশি আলোচনা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রতীকেই ভোট হবে, নাকি আগের মতো নির্দলীয় পদ্ধতিতে ভোট হবে- এই প্রশ্ন এখন অনেকের মুখে মুখে।  তবে বিষয়টি সংসদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। ফলে মেয়র পদে দলীয় প্রতীকের বিধান থাকবে, নাকি বাদ যাবে তা মূলত বর্তমান সরকার তথা সংসদ সদস্যদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
মেয়র পদে দলীয় মনোনয়নের বিধানের (অর্ডিন্যান্স) বিষয়ে তিনি বলেন, ‘আমার জানামতে, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর যদি এই বিল বা অর্ডিন্যান্স রেটিফাই (অনুমোদন) হয়, তবে সে অনুযায়ী নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে পরিস্থিতি ভিন্ন হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।’

এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে এই কমিশনার জানান, এ প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, বিধি অনুযায়ী মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে; নির্বাচন কমিশন সেই সময়সীমার মধ্যেই নির্বাচন শেষ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে বাসে চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, কুপিয়ে জ

1

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

সুপার এইট নিশ্চিত ৬ দলের, দুশ্চিন্তায় পাকিস্তান-অস্ট্রেলিয়া

6

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

7

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

8

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

9

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উ

10

আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, আটক ৫

11

নারায়ণগঞ্জের ৫ বিজয়ীর গেজেট প্রকাশ

12

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

15

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

16

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

17

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট

20