আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হবেন বুমরাহ

সোজাসাপটা রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সেরা কে হবেন, জানিয়ে দিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করছেন, জাসপ্রিত বুমরাহ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হবেন। 
বুমরাহকে সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসাবে দেখছেন ক্লার্ক। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মোক্ষম সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুমরাহ। ভারত সাত রানে জিতে ফাইনালে ওঠে। 
গোটা আসরে বুমরাহর ধারাবাহিক ভালো বোলিংয়ের প্রশংসা করে ক্লার্ক বলেন, ‘চাপের মুখে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার অসাধারণ ক্ষমতা রয়েছে বুমরাহর। সেমিফাইনালে বুমরাহ ১৮তম ওভারে মাত্র ছয় রান দেন। তার আগে ১৬তম ওভারে আট রান। ওই দুই ওভারে মাত্র ১৪ রান না দিলে ভারত হেরে যেতে পারত।’
‘বিয়ন্ড ২৩’ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, চাপের মুখে নিজের সেরা দক্ষতায় বল করতে পারাই বুমরাহকে বিশ্বের সেরা বোলার করে তুলেছে। ক্লার্ক বলেন, ‘প্রচুর বৈচিত্র্য থাকা এক বিষয়, কিন্তু চাপের মুখে সেগুলোর সঠিক প্রয়োগ করতে পারাটাই আসল। এটাই ওকে বিশ্বের সেরা করে তুলেছে। ফাইনালে বুমরাহ ম্যাচের সেরা হলে আমি অবাক হব না।’
ক্লার্কের মতে, ‘ভারতই এবারের বিশ্বকাপে সেরা দল। ওরা দুর্দান্ত খেলছে। এই বিশ্বকাপে বুমরাহকে নিয়ে আমরা হয়তো খুব বেশি আলোচনা করিনি। কারণ, আমরা হয়তো এখন ওর থেকে এমনই পারফরম্যান্সই আশা করি। বুমরাহহ বিস্ময়কর প্রতিভা। তিন ফরম্যাটেই ও এমন একজন ম্যাচ উইনার, যে কঠিন পরিস্থিতিতেও ভালো বোলিং করে। যেমন রান আটকায়, তেমনই উইকেটও নেয়। চাপের মুখে ওর মতো নিখুঁত বোলিং বিশ্বে আর কেউ করতে পারে না।’



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম ভাঙ্গেনি তিতাস গ্যাস কতৃপক্ষের

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

চাঁদার দাবিতে মা-ছেলেকে পিটিয়ে আহত

3

এতিমদের সাথে আজাদের ইফতার

4

শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে পারলেই সেমিতে পাকিস্তান

5

ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা নিহত

6

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনের দাবি

7

বেঁচাকেনা জমে উঠেছে

8

ঐক্যবদ্ধ নগর গড়ার আহ্বান

9

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলাকে বেপরোয়া বলল রাশিয়া

10

জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে

11

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালী

12

নির্বাচনের পর সক্রিয় রনি!

13

না.গঞ্জ পাচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ

14

আইপিএস ব্যবসায়ীকে পিটিয়ে জখম

15

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

16

মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

19

প্রতিবন্ধীদের জন্য ভাতার দাবী টিপুর

20