আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বন্দরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ  আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। নারী দিবসে এবারের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরে সচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে নারীরা সমাজের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, সমান সুযোগ সৃষ্টি এবং নারীর মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নারী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  শিবানী সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল সরকার, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির,প্রাথমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বন্দরের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জয়ীতা নারীগন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

2

১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ প্রদান

5

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

6

ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হাম

7

মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা

8

না.গঞ্জ পাচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ

9

লিটারে ১৬ টাকা দাম কমল ফার্নেস তেলের

10

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

11

ফতুল্লায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি

12

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

13

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

14

ইরানে সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

15

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চান ইংল্যান্ড

16

ফতুল্লায় সোয়েটার কারখানায় অগ্নিকা-

17

চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা

18

জমজমাট ইফতার বাজার

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20