আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বিদেশি পিস্তল ও ইয়াবা সহ সজীব ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক।
গ্রেপ্তারকৃত আসামি সজীব ভূঁইয়া (৩৩) সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার বাবুর ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সজীব ভূইয়া ওরফে সোর্স বাবু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সহ এর আসেপাশে এলাকায় ডিবি ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে। সোর্স বাবুর নেতৃত্বে এদের একটি ১০ থেকে ১২ জনের গ্রুপ আছে। সোর্স বাবু নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দেয়। সে কখনো নিজেকে পুলিশ বা র‌্যাবের সোর্স হিসাবে পরিচয় দেয়। আবার কোথাও কোথাও নিজেকে ডিবি/ র‌্যাবের অফিসার হিসেবে পরিচয় দেয়। সে বিভিন্ন সময়  বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। চাঁদা না দিলে র‌্যাব অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। তাছাড়া সে বিভিন্ন র‌্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

3

শকুর খাদ্য সামগ্রী উপহার

4

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকা

5

পাঁচ এমপির সামনে বড় পরীক্ষা

6

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

7

শঙ্কায় আছে ভারত-পাকিস্তান ম্যাচ

8

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

9

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন

10

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

13

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

জমজমাট ইফতার বাজার

17

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

18

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

19

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

20