আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শকুর খাদ্য সামগ্রী উপহার

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের ১২ নং ওয়ার্ডে রমজান উপলক্ষে নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাশেম শকু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ১২ নং ওয়ার্ডে প্রায় ৮শ পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন শকু।
এসময় তিনি বলেন, আমার ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ করছি। ২০০৪ সাল থেকে আমার এই পথচলা। রমজানে আমি ইফতার সামগ্রী, রমজানের মাঝামাঝি গরুর মাংস ও ঈদের জন্য উন্নত খাবার বিতরণ করে থাকি।
তিনি আরও বলেন, আজকে আমরা ৮শ পরিবারের মাঝে এক কেজি তেল, বুট, ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, বেসন, এক কেজি চিনি বিতরণ করছি। আশা করছি এতে তাদের চাহিদা কিছুটা লাঘব হবে। 
আমাদের নেতা তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। আমাদের নেত্রী কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমি তাদের সকলের জন্য দোয়া কামনা করি। আমার মায়ের জন্যেও আমি দোয়া চাই। আমাদের নবনির্বাচিত এমপি আবুল কালাম ভাইয়ের সফলতা কামনা করি।
আমি এখন কাউন্সিলর নই। তবুও আমি বসে নেই। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আজকের এই আয়োজনে আমাদের মাসুদুজ্জামান ভাই অর্ধেকের বেশি অংশগ্রহণ করেছেন। সমসময়ই তিনি এই কাজে শরীক থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা

1

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

5

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

8

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

9

‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ

10

আদালতে হাজির না হওয়ায় আলিমা খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানে

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

নারায়ণগঞ্জের ৫ বিজয়ীর গেজেট প্রকাশ

18

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

19

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

20