আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, আটক ৫

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেপ্তার করতে অভিযানে যায় আড়াইহাজার থানা পুলিশের একটি দল। পুলিশ আসমাকে আটক করলে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই অজিত, এএসআই আরিফ, ফারুক, শরীফ, সাইফুল ও নিজাম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আসমাকে আটকের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুলিশকে চারপাশ থেকে ঘেরাও করে রাখে। প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যরা সেখানে অবরুদ্ধ ছিলেন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এই সুযোগে স্বজনরা আসামি আসমাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে, আসামির পরিবারের দাবি—আসমা অসুস্থ হয়ে পড়ায় তাকে নরসিংদীর মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

ডিসি কার্যালয়ে এমপি আল আমিন

2

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

3

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

7

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

16

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

17

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

18

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

19

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

20