আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিষ্ঠিত হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠানটিতে সেবা গ্রহণ কারী অটিস্টিক শিশু-কিশোরদের ও তাদের পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ইকবাল আহমেদ, সহ-সভাপতি মো: দীন ইসলাম, বিশিষ্ট কবি সাহিত্যিক এনামুল হক প্রিন্স, আনন্দধাম মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন, প্রবীন নাগরিক আবদুর রহমান বাচ্চু সহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে  প্রধান অতিথি প্রবীন সাংবাদিক আবু সাউদ মাসুদ  অটিস্টিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা  হাসিনা রহমান সিমুর এমন একটি মহৎ উদ্যোগের ভূষয়ী প্রশংসা করে বলেন নানা সীমাবদ্ধতা থাকা সত্যেও তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি যেভাবে অটিজম শিশু কিশোরদের মাতৃস্নেহে আগলে রেখেছে তা অটিজম সেবায় জনগনকে অনুপ্রাণিত করবে বলেই আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, উপযুক্ত সেবা, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ পেলে প্রতিবন্ধীরাও সামাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম। প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদাপূরণে এবং তাদের অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি  সবাইকে এগিয়ে আসতে হবে,সমাজের সব শ্রেণীর মানুষকে আন্তরিক হতে হবে। সরকার প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর। জনগণের সহমর্মিতা ও সহযোগিতাই প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় প্রধান নিয়ামক। 

 

হাসিনা রহমান সিমু তার বক্তব্যে বলেন বেঁচে থাকার জন্যই রীতিমতো সংগ্রাম করতে হয় প্রতিবন্ধীদের।শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তাঘাট, কোথাও পুরোপুরি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে পারেনি। কর্মসংস্থানের পথও বেশ কণ্টকাকীর্ণ। প্রতিবন্ধীদের নিয়ে সরকারের সাথে আমরা কাজ করে যাচ্ছি। তবে জনগণের সার্বিক সম্পৃক্ততাই প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিত করতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের আজীবন প্রতিপালনের দায়িত্ব সমাজ ও রাস্ট্রকে নিতে হবে, এটা আমাদের দাবি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

20