আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

সোজাসাপ্টা রিপোর্ট: নারী এশিয়া কাপ রাইজিংস স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা নারী এ দলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।

লংকানদের বিপক্ষে অল্প পুঁজি নিয়েও শ্বাসরুদ্ধকর লড়ােইয়ে দুর্দান্ত বোলিংয়ে ৪ রানে জয় পেয়েছে টাইগ্রেসরা।

শনিবার থাইল্যান্ডের ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে। উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে ৪৮ রান করেন দুই ওপেনার ইসমা তানজিম ও শামিমা সুলতানা।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ। একটা পর্যায়ে ৪ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১০৪ রান। কিন্তু এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ৬ উইকেট পতনের কারণে শেষ বলের আগেই ইনিংস গুটায় টাইগ্রেসরা।  

মামুলি স্কোর তাড়া করতে নেমে সানজিদা আক্তার মেঘলা ও ফাতেমা খাতুনের স্পিন আর লতা মন্ডলের গতিতে বিপর্যস্ত হয় শ্রীলংকা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারে ১১১/৯ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে, ২৩ রান করেন এমা কাঞ্চনা।

বাংলাদেশ নারী দলের হয়ে সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নেন অভিজ্ঞ লতা মন্ডল। ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন লেগ স্পিনার ফাতেমা খাতুন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

4

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

5

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

6

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

7

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

8

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

13

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20