আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

সোজাসাপ্টা রিপোর্ট:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকার গঠন করতে যাওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বাংলাদেশের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। 

শপথের পর নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, তা অনুসন্ধান করে অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য কয়েকটি স্থানও নির্ধারণ হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। তাই, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে।  

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে গেলে সেটিকেই সংস্কার করে নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে। সংস্কারে এক থেকে দুই মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এর আগে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের প্রেক্ষাপটে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে পৃথক কমিটি গঠন করা হয়েছিল। কমিটি শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা বিবেচনায় নেয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয় উপদেষ্টা পরিষদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

5

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

6

হেরেও সংসদে যেতে পারেন পাটোয়ারী

7

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

8

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

9

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

10

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

11

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

কত ভোটের ব্যবধানে জিতলেন সেই আলোচিত কায়কোবাদ?

17

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

20