আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

সোজাসাপ্টা রিপোর্ট: বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বের অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনের ভূমিকার প্রশংসা করে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ এ নির্বাচন শুধু রাষ্ট্রের জন্যই নয়, বরং প্রশাসন ক্যাডারের জন্যও একটি তাৎপর্যপূর্ণ সময় ছিল। জাতীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনে ঐতিহ্যগতভাবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সব স্তরের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।     

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত তিনটি জাতীয় নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওপর বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে নিরপেক্ষ ভূমিকা পালনে বাধা সৃষ্টি করা হয়েছিল। এর ফলে এ ক্যাডারের সদস্যদের ভূমিকা নিয়ে জনমনে বিতর্ক তৈরি হয়। তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আবারও প্রমাণ করেছেন—রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ থাকলে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কার্যকর ও সহায়ক ভূমিকা রাখতে সক্ষম।  

সংগঠনটি আরও জানায়, নির্বাচনের আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা ছিল। নির্বাচন সংশ্লিষ্ট সব স্তরের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যে পেশাদার, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করা হয়েছিল, তারা সম্মিলিতভাবে সেই প্রত্যাশা পূরণ করেছেন।

মাঠ প্রশাসনের এ দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

5

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

18

এবার আপিল বিভাগে নাহিদ

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20