আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় আমিন স্কয়ার বিডিকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অভিানে ফতুল্লার ‘আমিন স্কয়ার বিডি’ নামের এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়ে। অনিবন্ধিতভাবে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে এ জরিমানা আরোপ ও আদায় কার হয়। রোববার (৯ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, র‌্যাব-১১ নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে অভিযানের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে র‌্যাব-১১ ও জেলা পুলিশের দুটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট  খন্দকার শমিত রাজা বলেন, কারখানাটিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া সেমাই, আর্টিফিশিয়াল ড্রিংক ও এডিবল জেলসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। এছাড়া উৎপাদন ও প্যাকেটজাতকরণের সময় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই খাবার প্রস্তুত করা হচ্ছিল।
তিনি জানান, খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এক লাখ টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

1

যানজট নিরসনে র‌্যাবের অভিযান

2

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

3

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

4

ত্বকী হত্যা মামলা তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

5

মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

6

খামেনি হত্যাকে রক্তপিপাসু স্বৈরশাসকের বিদায় বললেন রেজা পাহলভ

7

বাদী নারীর বাড়িতে আটক এসআই

8

অপরাধ দমনে বিএনপির ওয়েবসাইট

9

বন্দরে ওসমান দোসর আলী হোসেন এখন বিএনপিতে দৌড়ঝাঁপ

10

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

11

যুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান, দাবি নেতানিয়াহুর

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রশাসক

14

কল্যানি খাল পরিষ্কারের দাবী

15

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

‘ইসরাইলের হয়ে লড়তে চায় না যুক্তরাষ্ট্র’

18

ইরানের সর্বোচ্চ নেতা হবেন কে?

19

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

20