আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করছে

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–চট্রগ্রাম মহাসড়কে যানজট ও যাত্রীভোগান্তি কমাতে সোনারগাঁয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 
মহাসড়কের প্রবেশমুখ থানা রোড এলাকায় অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে মোগরাপাড়া এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ।
অভিযানে থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ পরিবহন স্ট্যান্ড এবং ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের পাশে রাখা বিভিন্ন যানবাহনও সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ  বলেন, ঈদ উপলক্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে বসা দোকানপাট উচ্ছেদের পর নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ পুনরায় সড়ক বা ফুটপাত দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উ

2

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

3

হুইপ হচ্ছেন আজাদ!

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদ

6

ফতুল্লার জামতলায় স্ত্রীকে কুপিয়ে জখম,স্বামী আটক

7

মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

8

শ্বশুরের পক্ষ নিয়ে ছিটকে পড়লেন তনু

9

নির্বাচনের পর সক্রিয় রনি!

10

প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা র

11

চাঁদাবাজ বিরোধী কর্মসূচির পর চাঁদাবাজি!

12

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

13

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

14

পার্ক পরিণত হয়েছে হোটেলে!

15

পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিক আটক

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

আইভীর জামিন স্থগিত

18

খানপুর হাসপাতালে সেবার সংকট

19

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত

20