আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই

সোজাসাপটা রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেছেন, নেপালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারাই সরকার গঠন করেছে। কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ভাই-ব্রাদার কোরাম নেই বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
পোস্টে সালাহউদ্দিন আম্মার বলেন, ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ কইরেন না। আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন। জুলাইয়ের পর ইমাম, মাস্টারমাইন্ড, মুয়াজ্জিন, নয় দফার ঘোষক কে কারে আশ্রয় দিছে, কে কারে মোবাইল কিনে দিছে- এগুলো নিয়ে চরম মাত্রার পাগলামি করা হইছে।
আম্মার আরও বলেন, আমি তখন ক্যাম্পাসের বিভিন্ন মুভমেন্ট করতেছিলাম। তখন চলমান ছিল পোষ্য কোটা আন্দোলন। আমাদের জাতীয় নেতারা এগুলো নিয়ে এতটাই পড়ে ছিল যে তারা ঢাবি থেকে একটা ঢাক দিয়ে পোষ্য কোটা বাতিলের আওয়াজ তোলার সময় পায়নি।
পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাবির কোনায় কোনায় জুলাই নিয়ে কোটি কোটি টাকার কালচারাল প্রোগ্রাম হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের প্রপোজাল নিয়ে দিনের পর দিন আমাদের অভ্যুত্থানের নেতাদের সঙ্গে দেখা করার জন্য ঘুরেছি। এতটাই উপেক্ষিত ছিলাম যে আমার সব ঠিক আছে, হয়তো একটাই ভুল- আমি ঢাবিতে চান্স পাইনি।
নেপালের জেন-জি সরকারকে শুভকামনা জানিয়ে রাকসুর জিএস বলেন, অভ্যুত্থানের নেতারা যে দলই বানাবে, সেটাই আমার প্রাণের সংগঠন। তবে আমি সেই সময়গুলোকেই দায়ী করব, যে সময় ভাই-ব্রাদার বানানোর পরিবর্তে মানুষকে মূল্যায়ন করা হয়েছিল ফ্যান-ফলোয়ার দিয়ে। উপেক্ষা করতে করতে হাজার হাজার ভাই-ব্রাদার হারালেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

মামলার প্রস্তুতি নিচ্ছে এনসিপি

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

এতিমদের সাথে আজাদের ইফতার

5

এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন

6

জমি দখলকে নিয়ে সংঘর্ষ: আহত-৫

7

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

গ্যাসের পাইপলাইনের সংস্কার শুরু

10

‘আমাদের মেয়র এমপির টানাটানি নেই’

11

‘রমজান আত্মশুদ্ধির মাস’

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

চট্টগ্রাম বিএনপিতে আলোচনার শীর্ষে কে এই শাকিলা ফারজানা?

14

বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

সোনারগাঁয়ের বাগানজুড়ে লিচু ও আমের মুকুলের সমারোহ

17

ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে ৫০ টাকা!

18

চাঁদার দাবিতে মা-ছেলেকে পিটিয়ে আহত

19

ফতুল্লায় র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

20