আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কবির খানের কন্যার মৃত্যুবার্ষিকীতে দোয়া

স্টাফ রিপোর্টার
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খানের একমাত্র কন্যা মুনতাজিম খান লামিসা’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওভোগ সাকিম আলী জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমা মুনতাজিম খান লামিসা’র পরিবার এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে লামিসা’র চাচা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, মহানগর বিএনপি নেতা আকরাম প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো: নূর হানিফ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সাঈদ আহমেদ স্বপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, সদর থানা জাসাসের যুগ্ম আহ্বায়ক সনেট আহমেদ, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব, শাহীন আহমেদ, অ্যাডভোকেট রাজীব মন্ডডল, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিংরাজ খান, মো: সানু, মো: রমজান প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

1

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

2

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালী

6

সুপার এইট নিশ্চিত ৬ দলের, দুশ্চিন্তায় পাকিস্তান-অস্ট্রেলিয়া

7

এতিমদের সাথে আজাদের ইফতার

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

10

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

এবার টিপু সুলতানকে ‘খলনায়ক’ বানানোর চেষ্টায় হিন্দুত্ববাদী বি

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

19

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

20