আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলাজুড়ে পেট্রোল পাম্পে অভিযান

সোজাসাপটা রিপোর্ট: নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পেট্রোল পাম্প গুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৭ মার্চ) নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানা, রূপগঞ্জ ও বন্দর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
সকালে ফতুল্লার প্রাইম ফিলিং স্টেশন, চৌরঙ্গী ফিলিং স্টেশন ও ফিরোজ ফিলিং স্টেশন পরিদর্শন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
পরিদর্শনকালে দেখা যায় প্রাইম ফিলিং স্টেশন ও চৌরঙ্গী ফিলিং স্টেশন নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রয় করছে। তবে সকল ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত সকল বিধি-বিধান মেনে জ্বালানি বিক্রয় করা এবং প্রতিটি ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যদিকে ফিরোজ ফিলিং স্টেশনটি গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বলে পরিদর্শনকালে জানা যায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, অভিযানে উপস্থিত ভোক্তাদের সাথে কথা বলে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। যদিও কিছু ভোক্তার অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা গেছে, তবুও নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
এছাড়াও সকালে বন্দর উপজেলার মোট ১০টি পেট্রোল পাম্পে পুলিশসহ অভিযান পরিচালনা করে বন্দর উপজেলা প্রশাসন। 
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে স্টক রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়। কোন জরিমানা করা হয়নি। খোলা তেল বিক্রি নিষেধ করা হয়।  সরকারের নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। সবগুলো পাম্পই সচল পাওয়া যায়।
এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্টক রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়। ফলে কোন পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়নি।
এসময় খোলা তেল বিক্রয় করতে পাম্পগুলোকে নিষেধ করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। এসময় ৩টি পাম্প জ্বালানি শূন্য থাকায় বন্ধ পাওয়া যায়। 
রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে বিক্রয় স্লিপ ও স্টক যাচাই করা হয়। এসময় যানবাহনের প্যানিক বায়িং প্রবণতা লক্ষ্য করা গেলেও সরকার নির্ধারিত তেলের পরিমাণ বিক্রয়ের ব্যাপারে পাম্প মালিকদের অবগত পাওয়া গেছে। এসময় পাম্পগুলোকে সতর্ক করা হয় এবং খোলা বাজারে তেল বিক্রি নিষেধ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

3

কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

4

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ প্রদান

5

ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে

6

তারেক রহমানের হস্তক্ষেপ কামনা

7

হানিয়ার নকল বিয়ে!

8

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

9

সন্ত্রাসী ও মাদকের রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায়

10

শীতলক্ষ্যা তীরে ৩০০ গাছ কেটে দেয়াল নির্মাণ

11

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

12

আইভীর নতুন মামলার শুনানি আজ

13

চুনকার কবর জিয়ারত ও দোয়া

14

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্র

15

হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য

16

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

17

বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

18

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

19

খেলাফত মজলিসের গণ-ইফতার

20