আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোগান্তি বাড়াতে পারে লাঙ্গলবন্দ ব্রিজ

স্টাফ রিপোর্টার: এবারের ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ব্রিজের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দেশের পূর্বাঞ্চলের ১৬টি জেলার মানুষ যাতায়াত করেন। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই যাতায়াত আরও কয়েকগুণ বেড়ে যাবে। ফলে জরাজীর্ণ ব্রিজটি ঈদযাত্রায় ভয়াবহ ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, লাঙ্গলবন্দ ব্রিজের উপরের পলেস্তারা উঠে গিয়ে রড বেরিয়ে পড়েছে এবং কয়েক  জায়গায়  গর্তের সৃষ্টি হয়েছে।
দ্রুতগতির যানবাহনগুলো হঠাৎ এই গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে। গর্ত এড়াতে অনেক সময় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের উপক্রম হচ্ছে। মাঝে মাঝে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে।
যাত্রী ও পরিবহণ শ্রমিকরা জানান, ঈদযাত্রায় গাড়ির চাপ বাড়লে ব্রিজের অবস্থা আরও খারাপ হবে। তাই ঈদের আগেই গর্তগুলো সংস্কার করার দাবি তাদের।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, জনগণের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ সচেতন রয়েছে।
তিনি বলেন, ঈদযাত্রা পুরোদমে শুরু হওয়ার আগেই ব্রিজের ছোটখাটো সংস্কার কাজগুলো সম্পন্ন করা হবে। যাতে যান চলাচল ব্যাহত না হয়। তবে ব্রিজের যে বড় ধরনের স্থায়ী সংস্কার প্রয়োজন তা ঈদের ছুটির সময় যখন যানবাহন চলাচল কম থাকে তখন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে আটকাতে জেলেনস্কির ‘বিশেষ’ পরিকল্পনা

1

আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে: টুকু

2

নির্বাচনের পর সক্রিয় রনি!

3

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

মদনগঞ্জে বিএনপির মান রক্ষা

6

‘রাস্তায় ভ্যান, চৌকি থাকবে না’

7

টিপুর পাশে বসে চাঁদাবাজ খুঁজলেন কালাম!

8

বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট

9

আরও এক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেফতার দেখাল পুলিশ

10

জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে

11

ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক ----মার্কিন সিনেটর

12

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

13

সোনারগাঁও পৌরসভার দ্রুত নির্বাচন দাবি

14

fgdfgfdgdfg

15

ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণ আদায়ে এক যুবক গ্রেফতার

16

আনার হত্যার সঙ্গে জড়িত আ.লীগের সাবেক এমপি কলকাতায়

17

ব্যাখ্যা দিলেন হাতেম

18

ছিনতাই প্রতিরোধে আশার স্বেচ্ছাসেবক!

19

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন:

20