আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের দৌরাত্ম্য, মনিটরিং না থাকায় ঠকছেন ভোক্তা

‎নিজস্ব প্রতিবেদক: সিন্ডিকেটের কবলে খেজুর। রমজান শুরুর পর আরও এক দফা বাড়ানো হয়েছে খেজুরের দাম। মানভেদে খেজুরের দাম কেজিতে ২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। শুল্ক হ্রাসের পর খেজুরের দাম কমার কথা ছিল। কিন্তু উল্টো দাম বেড়েছে। ভোক্তাদের স্বস্তি দিতে গত বছরের মতো এবারও শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানো হয়েছে। তবুও খুচরা বাজারে দাম কমেনি। বরং বেশির ভাগ জনপ্রিয় খেজুরের দামই বেড়েছে।

সংশ্লিষ্টরা জানান, আগে সরকার বিভিন্ন খেজুরের দাম নির্ধারণ করে দিত। এ বছর সরকার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নাম নির্ধারণ করে দেয়নি। ফলে আমদানিকারক থেকে শুরু করে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম আদায় করছেন।

ভোক্তারা বলছেন, সরকার কোনো পণ্যের দাম বাড়ালে তা ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়। আর কমালে তা কার্যকর হতে সময় লেগে যায় বেশ কয়েক দিন। অনেক সময় সরকার নির্ধারিত দাম কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে। বাণিজ্য মন্ত্রণালয় খেজুরের দাম নির্ধারণ না করে দেওয়ায় এ বছর আরও লাগামহীন। মর্জিমাফিক দাম আদায় করছেন ব্যবসায়ীরা। সঠিক দামে পণ্যটি বিক্রি করছেন কী-না তা যাচাই-বাছাই করারও যেন কেউ নেই। সাধারণ মানুষ অসহায় অসাধু ব্যবসায়ীদের কাছে।

জানা যায়, দেশে রমজানে খেজুরের মোট চাহিদা থাকে ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন। এর মধ্যে অর্ধেক চাহিদা থাকে শুধু রমজানে। তথ্য অনুযায়ী, গত নভেম্বরে ১০ হাজার মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, ডিসেম্বরে আমদানি হয়েছে ৫৬ হাজার টন এবং জানুয়ারিতে ৪ হাজার টন। এ ছাড়া আগের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। সব মিলিয়ে বাজারে চাহিদার পুরোটা অর্থাৎ ৮০ হাজার মেট্রিক টন খেজুরই মজুত রয়েছে। গত এক মাসে খুচরা বাজারে জাতভেদে খেজুরের দাম কেজিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা দাবি করছেন, সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, খেজুরের পর্যাপ্ত মজুত রয়েছে। এসব খেজুরের ৬০ থেকে ৭০ শতাংশই আমদানি করেছে ২৫টি প্রতিষ্ঠান। ফলে দেশে খেজুরের বাজার নিয়ন্ত্রণ করছে মাত্র দুই ডজন ব্যবসায়ী।

তাদের হাতেই জিম্মি ভোক্তারা। কিন্তু কাস্টমসে প্রদর্শিত আমদানিমূল্য, শুল্ক এবং পরিবহণ খরচ যোগ করলে প্রতি কেজি খেজুরের গড় মূল্য দাঁড়ায় সর্বোচ্চ ৩৮০ থেকে ৪০০ টাকা।

একাধিক বাজার ঘুরে দেখা যায়- রমজানের আগে দাবাস খেজুরের দাম ছিল কেজি ৪৯০ টাকা থেকে ৫০০ টাকা। প্রথম রমজানে বিক্রি হয়েছে ৫৫০ থেকে ৫৭০ টাকা। সোমবার বিক্রি হয়েছে ৬০০ টাকার বেশি দামে। রমজানের শুরুর দিকে বড়ই খেজুর ছিল ৪৮০ থেকে ৫০০ টাকা। এই খেজুর এখন বিক্রি হচ্ছে ৫৪০ টাকা থেকে ৫৬০ টাকায়। কালমি খেজুরের দাম ছিল ৭০০ টাকা। সোমবার বিক্রি হয়েছে ৭৬০ টাকার বেশি দামে। সুক্কারি ৮০০ টাকা, মাবরুম খেজুর ৮৫০ থেকে ১২০০ টাকা, মরিয়ম ১১০০ থেকে ১৪০০ টাকা এবং মেডজুল ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব খেজুরের দামও আগের তুলনায় কেজিতে ১০০ টাকা বা তারও বেশি বেড়েছে।

রিয়াজউদ্দিন বাজারের খেজুর ব্যবসায়ী কামাল হোসেন জানান, আমদানিকারকরা খেজুরের দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এখানে খুচরা ব্যবসায়ীদের করার কিছু নেই। রমজানের পর হয়তো দাম কমতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্ব

1

এমপি আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা

2

বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট

3

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

4

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

5

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

6

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

7

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবু প্রস্তুত পুলিশ

10

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

কোন মন্ত্রণালয় কে পেলেন

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

হোয়াইট হাউসে ‘বন্দি’ জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডে

20