আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রত্যাশা পূরণ হয়নি: আবদুল জব্বার

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট এবং জুলাই সনদের বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শহরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তব্যের শুরুতে শুভেচ্ছা জানিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা মনে করেছিলাম ৫ আগস্টের (ছাত্র-জনতার অভ্যুত্থান) পর দেশটি ঠিক হয়ে যাবে। কিন্তু সাম্প্রতিক ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা দেখেছেন—মানুষ আমাদের অকুন্ঠ সমর্থন ও ভোট দিয়েছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনি।” ভোটাধিকার ও জনমতের সঠিক প্রতিফলন না ঘটায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
জাতীয় রাজনীতিতে ত্যাগের মানসিকতা থাকলেও জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ নিয়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন,”সবকিছু স্যাক্রিফাইস করলেও জুলাই সনদের ব্যাপারে আমরা সকলে সর্বোচ্চ কাজ করে যাবো। এই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
নারায়ণগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে তিনি গঠনমূলক পরামর্শ দিয়ে বলেন, “আপনারা সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করুন। জনকল্যাণমূলক কাজে আমাদের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহায়তা করা হবে।”
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা এনসিপি সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নিরব রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরী সমন্বয়ক তারিকুল সুজন, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক রাহুল আপসান,নারায়ণগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারাও উপস্থিত ছিলেন। 
সভাপতির বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল-আমিন একটি সন্ত্রাস, ভূমিদস্যুতা ও চাঁদাবাজমুক্ত ‘সমৃদ্ধ নারায়ণগঞ্জ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানপুর হাসপাতালে সেবার সংকট

1

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

2

‘গণজোয়ারে হুমকি-ধমকি উড়ে যাবে’

3

শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হ

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরোনো মন্তব্য নতুন করে সমালোচনায়

6

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

7

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

8

সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে আবারও শুল্ক বাড়ালেন ট্রাম্প

9

জাতীয় ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য আবেদন আহ্বান

10

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করছে

11

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

12

অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

19

পেটকাটা রকিসহ গ্রেফতার ৫

20