আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরকে সামনে রেখে শৃঙ্খলা ফিরাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন শিমরাইল  হাইওয়ে পুলিশ।
গত বুধবার (৪ মার্চ) দুপুরে  শিমরাইল মোড়ের দক্ষিণপাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন।
এসময় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ফিটনেসবিহীন বেশ কয়েকটি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে নিয়মিত এসব অভিযান অব্যাহত থাকবে বলে শিমরাইল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

1

মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা

2

টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি

3

নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক কে এই সাখাওয়াত?

4

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

5

জ্বালানি সাশ্রয়ে মার্কেটে আলোকসজ্জা নয়

6

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

7

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালী

8

আলোকিত সমাজ গড়তে চাই: প্রধানমন্ত্রী

9

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

এনআইডি পাবে ১৬ বছর বয়সিরাও

14

‘চার কোটি ফ্যামিলি কার্ড দেয়া হবে’

15

ফতুল্লায় কারাগার থেকে বের হয়েই খুন হলেন ইমন

16

‘রমজানের পরেই সিটি নির্বাচন’

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

নদের জায়গা দখল, জরিমানা

19

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনে জরিমানা

20