আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় চেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী-এর আদালতে র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার ও তদন্তকারী কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার লিখিতভাবে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন গ্রহণ করেন।
এর আগে গত ৮ জানুয়ারি বাদীপক্ষের আইনজীবীরা অভিযোগপত্র দাখিলের জন্য আদালতে আবেদন করলে আদালত তদন্তকারী কর্মকর্তাকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আজ সেই প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও প্রতিবেদন জমা না দিয়ে নতুন করে সময় নেওয়া হয়। আইনজীবীরা জানান, আজ আদালতের ১০১ কার্যদিবসেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।
এদিন মামলার আট আসামি আদালতে হাজিরা দেন। পলাতক দুই আসামি সুলতান শওকত ও সালেহ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুস সামাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানে

3

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকা

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি

6

মাঠে তেল চোরা দেলু : ওসমানদের প্রার্থী আবুল কালাম!

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

অপরাধ নির্মুলে আইনী ব্যবস্থা নিবো -এমপি আলআমিন

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

12

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

15

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধি

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20