আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেই মাহফিলে উপস্থিত থাকার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। 

আজ বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

দাওয়াত দেওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটাই মূল বিষয় ছিল।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে এসেছিলাম। তিনি খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

1

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্

2

পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

5

হোয়াইট হাউসে ‘বন্দি’ জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডে

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

8

হানিয়ার নকল বিয়ে!

9

জমিয়তের ইফতার বিতরণ

10

এতিমদের সাথে আজাদের ইফতার

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

14

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

15

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

16

মধ্যপ্রাচ্যে ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন, মার্কিন সমরাস্

17

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

18

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

19

রূপগঞ্জে বাসে চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, কুপিয়ে জ

20