আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেহেরী বিতরণ করলেন জাকির খান

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে সেহেরী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান। গভীর রাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘুরে ঘুরে তিনি নিজ হাতে এসব খাবার সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, রমজানের শুরু থেকেই নগরীর চাষাড়া, ২নং রেলগেট, খানপুর হাসপাতাল এলাকা, বাস টার্মিনাল ও ফুটপাতসংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান করা ছিন্নমূল মানুষদের মাঝে সেহেরী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন তিনি ও তার অনুসারীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবকদের একটি টিম খাবারের প্যাকেট প্রস্তুত করে নির্ধারিত স্থানে নিয়ে যায়। প্রতিটি প্যাকেটে ছিল ভাত, সবজি, ডাল, ডিম ও পানির বোতল।
এ সময় জাকির খান বলেন, রমজান হলো সংযম, সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করছি অন্তত সেহেরীর সময় যেন কেউ না খেয়ে রোজা রাখতে বাধ্য না হন।” তিনি আরও জানান, পুরো রমজান জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে ইফতার সামগ্রীও বিতরণ করা হবে।
আয়োজকরা বলছনে, শুধু সেহেরী বিতরণই নয়, রমজান মাসে নগরীর বিভিন্ন এলাকায় পথশিশু ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী, শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি কিছু পরিবারের হাতে রোজার বাজার সামগ্রী তুলে দেওয়ার প্রস্তুতিও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরোনো মন্তব্য নতুন করে সমালোচনায়

1

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

2

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

3

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়?

4

প্রথম জুম্মায় শহরের মসজিদ মসজিদে মুসল্লিদের ঢল

5

‘রমজানের পরেই সিটি নির্বাচন’

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

আধিপত্যের দ্বন্দ্বে ’কিলার বাবু’ খুন

8

টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি

9

সাখাওয়াতকে পরিচ্ছন্নকর্মীদের কৃতজ্ঞতা

10

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

11

জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে

12

রমজানে অসহায়দের পাশে ‘মডেল গ্রুপ’

13

আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের

14

ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

সুইট নেশনকে এক লক্ষ জরিমানা

17

মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

18

‘জাপান দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু’

19

ডিসি কার্যালয়ে এমপি আল আমিন

20