আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিকের ঘটনাটি লজ্জাজনক : রাজীব

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, শুধু দোষারোপ করার একটা মনোবৃত্তি থেকে আমরা বের হতে পারিনি এখনও। আমি আমাদের বিরোধীদলের যারা আছেন তাদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানাই। কিছুদিন আগে বিসিকে একটি ঘটনা ঘটেছে। এটি আমাদের জন্য লজ্জাজনক। আমরা এ ধরনের পরিস্থিতি দেখতে চাই না।
রোববার (৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 
তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মান করতে চাই। আমরা টেবিলে এক কথা বলি রাস্তায় গিয়ে আরেক কথা বলি। আমাদের সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি।
তিনি আরও বলেন, অপরাধীরা অপরাধ করবেই। তবে আমরা যদি শাস্তি নিশ্চিত করতে পারি তাহলে এটা কার্যকর হবে। আমাদের জনসচেতনতাও অনেক জরুরি।
মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের জন্য এটা প্রেসটিজ ইস্যু যে আমাদের প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদকের বিষয়টি নিয়ে বলেছেন। 
আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের উদ্যোগটা দেখতে চাই। সফলতা নির্ভর করবে জনসচেতনতার উপরে। সকলের সমন্বয়ে যদি এটা করা যায় তাহলে আমরা সফল হবো।
তিনি বলেন, যানজট নিরসনে যারা দায়িত্ব পালন করে একটা নির্দিষ্ট সময়ের পরে তারা আর কাজ করতে পারে না। এত চাপের ফলে অনেক সময় তারা হাল ছেড়ে দেয়। পঞ্চবটী যাওয়ার রাস্তাটা যদি আলাদা করে দেয়া যায় তাহলে এ সমস্যাটা অনেকটা সমাধান হবে বলে আমার আশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলাজুড়ে পেট্রোল পাম্পে অভিযান

1

জমজমাট ইফতার বাজার

2

মামলার প্রস্তুতি নিচ্ছে এনসিপি

3

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলালকে পদায়ন

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

6

ঐক্যবদ্ধ নগর গড়ার আহ্বান

7

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

8

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

9

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

13

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

14

অনলাইন জুয়ায় নিঃস্ব তরুণ-যুবকরা

15

বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হবেন বুমরাহ

16

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

17

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

18

বুড়িগঙ্গায় নৌকায় তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ

19

ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে ৫০ টাকা!

20