আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদীয় রীতি শিখছেন এমপিরা

সোজাসাপটা রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপিদলীয় সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার শেষ হয়েছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ১০টা থেকে সমাপনী দিনের এই কার্যক্রম শুরু হয়।
কর্মশালার দ্বিতীয় দিনে সকালের অধিবেশনে ঢাকা জেলা, ঢাকা বিভাগ, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের অধিবেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এমপিদের সংসদীয় কার্যপ্রণালী বিধি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা এবং বাজেট সংক্রান্ত জটিল নথি বিশ্লেষণের কৌশল শেখানো হচ্ছে। এ ছাড়া সংসদীয় কমিটির কার্যক্রম ও প্রাসঙ্গিক বিধি-বিধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। জনআকাঙ্ক্ষা পূরণে নতুন সংসদ সদস্যরা যেন কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”
প্রশিক্ষণ সেশনে প্রবীণ ও অভিজ্ঞ সংসদ সদস্যরা তাঁদের দীর্ঘ অভিজ্ঞতার কথা নবীনদের সামনে তুলে ধরছেন। এ ছাড়া সংসদ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ সংসদ কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়বদ্ধতা এবং ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪৬ জনই এবার প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। মূলত এই বিশাল সংখ্যক নতুন সদস্যদের সংসদীয় কার্যক্রমের সঙ্গে পরিচিত করতেই বিএনপির এই বিশেষ উদ্যোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

1

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

2

যে দুই জেলা থেকে শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

3

মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

4

রাজনীতিতে বাড়ছে আইনজীবীদের প্রভাব

5

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

6

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান

7

মদনগঞ্জে বিএনপির মান রক্ষা

8

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

9

চুনকার কবর জিয়ারত ও দোয়া

10

খামেনিকে নিয়ে যা জানা যাচ্ছে

11

এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

12

চাঁদাবাজদের বিরুদ্ধে ফেরদৌসের হুংকার!

13

‘চার কোটি ফ্যামিলি কার্ড দেয়া হবে’

14

নৌপথে নিরাপদযাত্রা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে:

15

ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই

16

ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু

17

নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

18

‘কুরআনের আইন ছাড়া শান্তি সম্ভব নয়’

19

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ভালোভাবে চলতে’ পারে: কিম

20