আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইভীর জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অগ্নিসংযোগে শ্রমিক সেলিম মন্ডল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিক সেলিম মন্ডল নিহত হওয়ার মামলায় আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
এর আগে গত ২ মার্চ একই আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, মামলার এজাহারে আইভীর নাম উল্লেখ নেই।

তিনি বলেন, “এজাহারকারী অয়ন ওসমান ও আজমেরী ওসমানকে চিনতে পারলে সেখানে আইভী থাকলে তাকেও শনাক্ত করে নাম উল্লেখ করতেন। তদন্ত কর্মকর্তা মনগড়াভাবে ও হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়েছেন।”

তিনি জানান, জামিন নামঞ্জুরের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত শ্রমিক সেলিম মন্ডলসহ তিনজন আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন দেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইনশৃঙ্খলা বাহিনী আইভীকে গ্রেফতার করে।

এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে গত বছরের নভেম্বরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগে সেই আদেশ স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে ১৮ নভেম্বর ফতুল্লা ও সদর থানায় দায়ের করা আরও কয়েকটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।

এদিকে আইভীর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা ও ধারাবাহিক গ্রেফতার প্রসঙ্গ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট মামলাগুলোর আইনি প্রক্রিয়া এখন আদালতে চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

1

মেঘনা ও পদ্মা অয়েল ডিপোতে তেলের সংকট নেই

2

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

3

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান

4

‘অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স’

5

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরি

6

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

7

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

8

হুইপ হচ্ছেন আজাদ!

9

নৌপথে নিরাপদযাত্রা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে:

10

ইরানে হামলা করলে ইরাক-ফাঁদে পড়তে পারেন ট্রাম্প

11

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

কত ভোটের ব্যবধানে জিতলেন সেই আলোচিত কায়কোবাদ?

14

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

15

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা

16

ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে

17

আইন শৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ প্রয়োজন---দিপু ভূঁইয়া

18

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

19

ফতুল্লার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি

20