আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদকে সামনে রেখে জনদূর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন,সওজ ও হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান ও কনফেকশনারি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে যানবাহন চলাচলে বিঘœ ঘটত এবং মহাসড়ক সংকুচিত হয়ে পড়ত। অবৈধ স্থাপনা উচ্ছেদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও যেন মহাসড়কের পাশে নতুন করে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেদিকে প্রশাসনের নজরদারি থাকা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও জনদূর্ভোগ বাড়ছিল। তাই জনস্বার্থে স্থায়ীভাবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে।
অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ, সোনারগাঁ থানা পুলিশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

1

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

2

মাটিকাটায় বাধা দেয়ায় হামলা, আহত ১০

3

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

4

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালী

5

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

6

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

7

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

8

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

9

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

10

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

11

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

12

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

13

ইরানের সর্বোচ্চ নেতা হবেন কে?

14

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

15

যৌতুক না পেয়ে স্ত্রীর গলায় ছুরিকাঘাত

16

বেঁচাকেনা জমে উঠেছে

17

ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত

18

ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ

19

শঙ্কায় আছে ভারত-পাকিস্তান ম্যাচ

20