আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছিনতাইকালে গণপিটুনিতে নিহত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ছিনতাই করার সময় জনতার গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৬) নিহত হয়েছেন। 
রোববার (৮ মার্চ) সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ই তলা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে। এসময় মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে যান। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে এবং নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পলায়নকৃত বাকি দুই সহযোগীকে খুঁজে বের করতেও কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ২

1

‘মানুষকে স্বস্তি দেয়াই প্রথম লক্ষ্য’

2

বরিশালে নির্ধারিত রেটে ঘুস নেন জেলা রেজিস্ট্রার

3

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

4

মদনগঞ্জে বিএনপির মান রক্ষা

5

ফলের বাজারে অভিযান, জরিমানা

6

সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

7

গ্যাসের পাইপলাইনের সংস্কার শুরু

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

ইরানের বিরুদ্ধে কতদিন টেকা সম্ভব ইসরায়েলের?

10

ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল

11

ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

12

চাঁদাবাজকে পুলিশে দিল বিএনপি নেতা

13

ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ

14

মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

15

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদা

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

18

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

19

নির্বাচনের পর সক্রিয় রনি!

20