আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন

স্টাফ রিপোর্টারঃ ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের প্রেক্ষিতে এসকল কর্মকর্তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা ইতোমধ্যে তাদের অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে সুপারিশ করা হলেও চূড়ান্তভাবে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজে তাদের পদায়ন করা হয়েছে।

এতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। এই সময়ের মধ্যে অন্য কোথাও বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দিয়ে বলা হয়, কর্মকর্তারা যোগদানের পর সে-সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এ পাঠাতে হবে।

এছাড়া, পদায়ন করা কলেজে পদ শূন্য না থাকলে বা অন্য কোনো জটিলতা দেখা দিলে কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন

1

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

6

‘ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে’

7

নিউজিল্যান্ড সিরিজে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি

8

বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের

9

মধ্যপ্রাচ্যে ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন, মার্কিন সমরাস্

10

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

11

‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি

14

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক

15

বন্দরে ওসমান দোসর আলী হোসেন এখন বিএনপিতে দৌড়ঝাঁপ

16

রূপগঞ্জে বাসে চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, কুপিয়ে জ

17

জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20