আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন নারীর চুল কেটে দেওয়ায় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গতকাল ৩মার্চ মঙ্গলবার রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। নারীদের পক্ষে দায়েরকৃত মামলার প্রধান আসামী সেলিম ভুঁইয়াকে(৫৮) পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামী করে রূপগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন। পুলিশ ওই তিন নারীকেও গ্রেফতার করেছে।   
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যাবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের দঁড়ি দিয়ে গাছে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। ভুক্তভোগী তিন নারী বর্তমানে রূপগঞ্জের হোড়গাঁও গ্রামে বসবাস করলেও তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার(৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার(২৮) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার(৩০)। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জব্বার ভুঁইয়ার ছেলে সেলিম ভুঁইয়াকে পুলিশ গ্রেফতার করে। 
ভুক্তভোগী ইতি আক্তার বলেন, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যায়। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটক করে। ৭/৮ জনের নেতৃত্বে এলাকাবাসী লোহার পাইপ ও লাঠি দিয়ে মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, পরনের জামা-কাপড় ছিঁড়ে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে গাছের সাথে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয়। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসলে নারীদেরকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। গতকাল মঙ্গলবার ওই তিন নারীকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।  
এ ব্যাপারে তিন নারীর পক্ষে শারমিন আক্তারের পিতা লাল মিয়া বাদী হয়ে সেলিম ভুঁইয়াকে নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এদিকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়া স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চল্লিশ বছর পর প্রাথমিক বিদ্যালয় গ্রামে

1

চাষাঢ়ায় ফুটপাত, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ

2

টিপুর পাশে বসে চাঁদাবাজ খুঁজলেন কালাম!

3

আলোকিত সমাজ গড়তে চাই: প্রধানমন্ত্রী

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলালকে পদায়ন

6

বাদী নারীর বাড়িতে আটক এসআই

7

আইপিএস ব্যবসায়ীকে পিটিয়ে জখম

8

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

9

সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবার হামলা করল ইরান

10

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

11

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক

12

ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই

13

’দেলোয়ার ক্ষোভে’ ডুবেছে ধানের শীষ

14

মাসুদুজ্জামানের উদ্যোগে মাংস বিতরণ

15

বন্দর থানা যুবদলের ইফতার মাহফিল

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

18

ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক ----মার্কিন সিনেটর

19

খলিলুরকে অপসারণের দাবি জামায়াতের

20