আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবু প্রস্তুত পুলিশ

স্টাফ রিপোর্টারঃ অমর একুশে বইমেলায় মবের আশঙ্কা নেই, তবু পুলিশ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মেলা চলবে মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত। 

মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে।

তিনি জানান, নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কি না, সে বিষয়েও সতর্ক নজরদারিতে থাকবে পুলিশ। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

1

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

2

কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন:

6

ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই

7

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবু প্রস্তুত পুলিশ

8

চট্টগ্রাম বিএনপিতে আলোচনার শীর্ষে কে এই শাকিলা ফারজানা?

9

কবির খানের কন্যার মৃত্যুবার্ষিকীতে দোয়া

10

টাকাসহ জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

11

নারায়ণগঞ্জের ৫ বিজয়ীর গেজেট প্রকাশ

12

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

13

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি

14

ফিরতে চায় আ. লীগ

15

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

19

জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন

20