আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি সাশ্রয়ে মার্কেটে আলোকসজ্জা নয়

সোজাসাপটা রিপোর্ট: নারায়ণগঞ্জে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য দোকান মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার (৮ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর করার কথাও জানানো হয়েছে।
এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের মার্কেটগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। প্রতিবছরই রমজানে মার্কেটগুলোতে এই আয়োজন করা হয়। কৰেতাদের আকর্ষণ করতে মরিচা বাতিসহ নানান রকমের লাইট দিয়ে আলোকসজ্জা করেন দোকানি ও মার্কেট মালিকেরা।
এবছরও নারায়ণগঞ্জ শহরের সমবায়, সায়াম প্লাজা, কালীরবাজার, মার্ক টাওয়ার, আলমাস পয়েন্টসহ প্রধান মার্কেটগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। তবে জ্বালানি সাশ্রয়ে এর থেকে বিরত থাকতে দোকান মালিকদের আহ্বান জানানো হয়েছে। 
দোকান মালিক সমিতির নেতারা জানিয়েছেন, বর্তমানে বিশ্বে চলমান যুদ্ধাবস্থার ফলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর ফলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী মনোভাব গড়ে তোলার প্রয়োজন রয়েছে। সে কারণে মার্কেটের ভেতরে প্রয়োজনীয় আলো ব্যবহার করা হলেও বাহিরে বা দোকানের সামনে অতিরিক্ত আলোকসজ্জা, ডেকোরেশন লাইট কিংবা অপ্রয়োজনীয় বাতি জ্বালানো থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে’

1

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

2

হোয়াইট হাউসে ‘বন্দি’ জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডে

3

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ প্রদান

4

পার্ক পরিণত হয়েছে হোটেলে!

5

খামেনি এখন ‘শহীদ’, যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’

6

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্র

9

দুই সংসদ সদস্যকে সংবর্ধনা

10

কালামকে পাশে রেখে দায়িত্ব গ্রহণ

11

নাসিকের অংশীজন সভা

12

বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট

13

সিন্ডিকেটের দৌরাত্ম্য, মনিটরিং না থাকায় ঠকছেন ভোক্তা

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

ফিরতে চায় আ. লীগ

16

অনলাইন জুয়ায় নিঃস্ব তরুণ-যুবকরা

17

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদা

18

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

19

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

20