আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আধিপত্যের দ্বন্দ্বে ’কিলার বাবু’ খুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আরও এক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটী এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহত ব্যাক্তি হলেন- ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার মোঃ হাফিজ উদ্দিন মিয়ার ছেলে মোঃ রিয়াজ উদ্দিন বাবু (৩৮)। এঘটনায় গুরুতর আহত হয়েছেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার কাদের মিস্ত্রির ছেলে মোঃ লিটন (৩৮)।
জানা যায় ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফতুল্লার পঞ্চবটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নাঈম (৩৫), মোঃ মামুন (৪০), মোঃ সেলিম (৪০) ও মোঃ শাকিলের (৪০), নেতৃত্বে ১২ থেকে ১৫ জন দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে রিয়াজ ও লিটনের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে।
এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষনা করেন। এসময় প্রাথমিক চিকিৎসা শেষে মোঃ লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, পুলিশ খানপুর হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে পারলেই সেমিতে পাকিস্তান

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

তিন নারীর চুল কেটে দেওয়ায় গ্রেফতার ৪

3

মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান

4

রমজানের প্রথম জুম্মায় ফতুল্লার মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

5

জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত

6

পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও কমিশনার

7

চাঁদাবাজ বিরোধী কর্মসূচির পর চাঁদাবাজি!

8

বন্দরে ওসমান দোসর আলী হোসেন এখন বিএনপিতে দৌড়ঝাঁপ

9

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

12

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ ভারতের

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল

15

‘রাস্তায় ভ্যান, চৌকি থাকবে না’

16

প্যান্টের উপর জাইঙ্গা পড়লেই সুপারম্যান হওয়া যায়না---জুলকারনা

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20