আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিপুর পাশে বসে চাঁদাবাজ খুঁজলেন কালাম!

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ নগরীর দীর্ঘদিনের হকার সমস্যা, চাঁদাবাজি, যানজট ও অবকাঠামোগত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেছেন, হকারদের সমস্যা সমাধানের পাশাপাশি তাদের পেছনে থাকা চাঁদাবাজ চক্রকেও চিহ্নিত করতে হবে।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।এসময় তার পাশে বসা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।তার ছোট ভাই নারায়ণগঞ্জ হকার সমিতির সভাপতি।
সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি আবুল কালাম বলেন, ২০০১ সালে হকারদের জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই জায়গায় যারা বরাদ্দ পেয়েছিল তারা এখনো আছে কিনা, না থাকলে তাদেরকে কেন আমরা রাখবো এই বিষয়টি যাচাই করে সমাধানে আসতে হবে।
তিনি বলেন, শুধু হকার সমস্যা না, এখানে চাঁদাবাজিও চলছে। হকাররা যারা বসে তারা এই চাঁদা দিয়েই বসে। তাদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে, যারা তাদের সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে। এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে।
নারায়ণগঞ্জ শহরের সড়ক দখল, অবৈধ পার্কিং এবং যানজট সমস্যার বিষয়েও কথা বলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এই সংসদ সদস্য।
তিনি বলেন, শায়েস্তা খাঁ সড়ক ও মীর জুমলা সড়কের দখল সমস্যা সমাধান করতে হবে। আরেকটি বড় সমস্যা হচ্ছে বাসগুলো রাতে যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকে। এতে মানুষ চলাচলের সময় পা রাখার জায়গা পায় না।”
তিনি আরও বলেন, আশেপাশে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ে। শহরের দুই নম্বর রেলগেট থেকে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করা গেলে যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে।”
নগর সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তার ভাষায়, আমরা আছি, সিটি করপোরেশন আছে। মাস্টার প্ল্যান তৈরি করে সিটির সমস্যাগুলো সমাধান করতে হবে। বিক্ষিপ্তভাবে কাজ না করে সবগুলো দপ্তরকে একত্রে কাজ করতে হবে।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম।
এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ এবং বিকেএমইএ-এর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ অন্যান্যরা।
সভায় উপস্থিত বক্তারা নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নগর ব্যবস্থাপনা, যানজট, পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য

1

‘কুরআনের আইন ছাড়া শান্তি সম্ভব নয়’

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

3

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

4

টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি

5

সাখাওয়াতকে প্রাইভেট হাসপাতাল সমিতির শুভেচ্ছা

6

‘অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স’

7

না.গঞ্জ পাচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ

8

জমজমাট ইফতার বাজার

9

প্রেমিকার জন্মদিনে প্রেমের ইশতেহার হার্দিক পান্ডিয়ার

10

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত

11

‘দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তা নাসিকে!

12

অস্ত্রধারীদের হামলায় শ্রমিকরা আতঙ্কে

13

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

14

মাটি কেটে নিচ্ছে এবিএস ব্রিকস!

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

এপস্টেইন ফাইলে স্টিফেন হকিংয়ের ছবি, অনৈতিক আচরণের দাবি নাকচ

19

হোয়াইট হাউসে ‘নতুন মাথাব্যথা’

20