আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সোজাসাপ্টা রিপোর্ট:  গাইবান্ধা জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা শামীকুল ইসলাম লিপন।  উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শামীকুল ইসলাম জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি। একটি মামলায় দীর্ঘ দিন থেকে বন্দি ছিলেন তিনি। 

জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেয়।  অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘ দিন ধরে গাইবান্ধা সদর থানায় দায়ের একটি মামলার হাজতি ছিলেন। আগেও কারাগার থেকে তিনি চিকিৎসা গ্রহণ করেন। 

শামীকুল ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০১৮ সাল থেকে আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৮ ডিসেম্বর রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শামীকুল পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণ মারী গ্রামের মরহুম জোব্বার সরকারের তৃতীয় ছেলে। পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষও ছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক রেকর্ডের ম্যাচে আয়ারল্যান্ডের জয়

1

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

2

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

3

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

6

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

7

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফ

10

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্

11

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

এবার আপিল বিভাগে নাহিদ

20