আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় প্রধানশিক্ষকের ওপর হামলার অভিযোগ

সোজাসাপটা রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের কাছে চাঁদা দাবি এবং তা না দেওয়ায় তার ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, উপজেলার ৭৭ নম্বর ঝাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. কামাল হোসেন সরকারের কাছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় কয়েকজন ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাইফুল, সাদ্দাম, দেলোয়ার, মিজান ও সুজনসহ কয়েকজন। তাঁদের দাবি ছিল, ওই বিদ্যালয়ে চাকরি করতে হলে তাকে এই টাকা দিতে হবে।
প্রধানশিক্ষক কামাল হোসেন সরকার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে তিনি অন্য একটি বিদ্যালয়ে চলে যান। এরপর থেকেই অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
এ অবস্থায় শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝাউকান্দি এলাকার মোতালেব মিয়ার বাড়ির পাশে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, সাইফুলের নেতৃত্বে কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।
হামলায় প্রধানশিক্ষক কামাল হোসেন সরকারের বাম পা, বাম হাত, ডান হাত ও পিঠে জখম হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিকে সংশোধন করতে হবে----আবদুল জব্বার

1

নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

2

স্বপদে ফিরলেন মর্গ্যানের শিক্ষিকা লায়লা

3

ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা নিহত

4

ফলের বাজারে অভিযান, জরিমানা

5

চাষাঢ়ায় ফুটপাত, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ

6

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

7

এবার রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে মামলা

8

ইসরাইলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

9

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

আলোকিত সমাজ গড়তে চাই: প্রধানমন্ত্রী

12

বাদী নারীর বাড়িতে আটক এসআই

13

মেঘনা ও পদ্মা অয়েল ডিপোতে তেলের সংকট নেই

14

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

15

মাটি কেটে নিচ্ছে এবিএস ব্রিকস!

16

শপথ নিলেন ২৫ মন্ত্রী

17

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালী

18

২৬ মার্চে আলোকসজ্জা করা যাবেনা

19

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

20