আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনা ও পদ্মা অয়েল ডিপোতে তেলের সংকট নেই

স্টাফ রিপোর্টার: মেঘনা ও পদ্মা অয়েল ডিপোতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে অতিরিক্ত তেল সংগ্রহের উদ্দেশ্যে পেট্রোল পাম্প মালিকদের ভিড়ের কারণে ডিপোর সামনে তেলবাহী গাড়ির দীর্ঘ সারিতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে ডিপোর সামনে তেলবাহী লরির দীর্ঘ লাইন দেখা যায়। এতে সাধারণ যানবাহন চলাচলেও বিঘœ ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মেঘনা ডিপোর ম্যানেজার আমিনুল ইসলাম জানান, বর্তমানে ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে। তবে কর্তৃপক্ষ পেট্রোল পাম্প মালিকদের জন্য নির্ধারিত বরাদ্দের তুলনায় প্রায় ২০ শতাংশ এবং এজেন্টদের জন্য ৫০ শতাংশ কম তেল দেওয়ার নির্দেশনা দিয়েছে।
তিনি বলেন, ডিপোতে তেলের কোনো সংকট নেই। কিন্তু অনেক পাম্প মালিক একসাথে অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুদ করার উদ্দেশ্যে ডিপোতে আসছেন। এতে করে তেলবাহী গাড়ির চাপ বেড়ে গেছে এবং ডিপোর সামনে দীর্ঘ সারি তৈরি হয়েছে।
ডিপোতে তেল নিতে আসা লরি চালক সোহেল জানান, সকাল ১১টা থেকে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, আমি গাজীপুরে তেল নিয়ে যাব। কিন্তু দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করতে হচ্ছে।
ডিপো সূত্রে জানা যায়, কে আগে ডিপোর ভেতরে প্রবেশ করবে এ প্রতিযোগিতায় অনেক চালক সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। ফলে ডিপোর আশপাশের সড়কে যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক ----মার্কিন সিনেটর

1

বিসিকের ঘটনাটি লজ্জাজনক : রাজীব

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

না.গঞ্জ পাচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ

4

এক কার্ডেই রাষ্ট্রীয় সব সুবিধা

5

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা

6

শিশুদের নিয়ে ইফতার করলেন এমপি দিপু

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

যানজট সমস্যার কেন্দ্রে হকার

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

তিন নারী প্রতারকক আটক

11

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

না.গঞ্জবাসীর পাশে থাকার চেষ্টা করছি---দিপু ভূঁইয়া

14

অবশেষে জামিন পেলেন নাসিক সাবেক মেয়র আইভী

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বহিষ্কার

17

ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণ আদায়ে এক যুবক গ্রেফতার

18

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

19

বন্দরে ওসমান দোসর আলী হোসেন এখন বিএনপিতে দৌড়ঝাঁপ

20