আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

স্টাফ রিপোর্টার: রংপুরের বদরগঞ্জে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সড়ক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার প্রধান সড়কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সমাজকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নাগরিকদের সচেতনতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী মোকাররম আলী বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষা এগিয়ে আসবে। 

এদিকে নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণে ইতিবাচক প্রশংসা করেছেন শহরের বদরগঞ্জ বাসিন্দারা। 

তাদের মতে, একজন জনপ্রতিনিধি নিজে হাতে ঝাড়ু তুলে কাজে নেমে পড়ায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং শহরকে পরিষ্কার রাখার অনুপ্রেরণা তৈরি হয়েছে। তারা চান সমন্বিত উদ্যোগে হলেও এটি যেন অব্যাহত থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

যে দুই জেলা থেকে শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

5

এতিমদের সাথে আজাদের ইফতার

6

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

7

অপরাধ নির্মুলে আইনী ব্যবস্থা নিবো -এমপি আলআমিন

8

বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

9

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

10

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

11

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

12

সতেরো বছর পর আজ ভোট দেবে না.গঞ্জবাসী

13

আদালতে হাজির না হওয়ায় আলিমা খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়

14

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

15

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

16

বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট

17

বন্দরে বিএনপির ৬ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা

18

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20