আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদ-

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেকমত আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় রফিকুল ইসলাম সবুজ (৩০) নামে একজনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে আরেকজনকে ৫ বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামী রফিকুল ইসলাম সবুজ (৩০) রূপগঞ্জের মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে। কারাদ-প্রাপ্ত অপর আসামি তার ভাই মাহফুজুর রহমান (২৬)।
কোর্ট পুলিশ পরিদর্শক মো: আব্দুস সামাদ জানান, এই মামলায় একজনকে মৃত্যুদ-, আরেক আসামিকে ৫ বছরের কারাদ- ও অর্থদ- এবং একজনকে খালাস দেওয়া হয়েছে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদ- প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদ- এবং অনাদায়ে কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। অপর আসামি মামুন (২৩) এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিলেন রূপগঞ্জ উপজেলার কালাদি এলাকার ব্যবসায়ী হেকমত আলী (৪০)। সে মৃত কদম আলীর ছেলে। তিনি ভুলতা নুর ম্যানশন মার্কেটে মোটর পার্টসের দোকান ‘হাসান এন্টারপ্রাইজের’ মালিক ছিলেন। নিখোঁজের ১০ দিন পর ১৪ এপ্রিল তার স্ত্রী রোকসানা বেগম রূপগঞ্জ থানায় অপহরণ ও গুমের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় দোকানের কর্মচারী রফিকুল ইসলাম সবুজ, তার ভাই মাহফুজুর রহমান, মামুন মিয়া ও তাদের বাবা ইয়াকুব মোল্লাকে আসামি করা হয়।
পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।
পিবিআই জানায়, গ্রেপ্তারের পর রফিকুল ইসলাম সবুজ জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে, শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দী করে একটি ড্রামের ভেতরে রাখা হয়। পরে ড্রামটি সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে মাছের খামারের পানিতে ফেলে দেওয়া হয়। নিখোঁজের প্রায় তিন মাস পর রূপগঞ্জ উপজেলার কেশাব এলাকায় একটি মাছের খামারের পানিতে ড্রামের ভেতর থেকে হেকমত আলীর মরদেহ উদ্ধার করা হয়। পিবিআই নারায়ণগঞ্জ উক্ত মামলাটির সম্পূরক অভিযোগ পত্র দাখিল করলে তার প্রেক্ষিতে এই মৃত্যুদ- কার্যকর হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

1

শঙ্কায় আছে ভারত-পাকিস্তান ম্যাচ

2

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

5

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

’দেলোয়ার ক্ষোভে’ ডুবেছে ধানের শীষ

8

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

9

বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

15

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

16

আদালতে হাজির না হওয়ায় আলিমা খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়

17

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

20