আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ত্বকীর মায়ের খোলা চিঠি

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের নিহত তানভীর মুহাম্মদ ত্বকী–এর মা রওনক রেহানা জাতীয় সংসদের ৩০০ সদস্যকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি সন্তানের হত্যার দীর্ঘ দেড়দশক পরেও বিচার না হওয়ায় গভীর কষ্ট প্রকাশ করেছেন এবং ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য সংসদ সদস্যদের সহায়তা কামনা করেছেন।
রওনক রেহানা চিঠিতে উল্লেখ করেন, ত্বকী ১৯৯৫ সালের ৫ অক্টোবর নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষায় উজ্জ্বল এবং সৃজনশীল প্রতিভাধর ত্বকী দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। কিন্তু ২০১৩ সালের ৬ মার্চ ওসমান পরিবারের সদস্যদের দ্বারা ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। তদন্ত সংস্থা র‌্যাব ২০১৪ সালের ৫ মার্চ হত্যার দায়ী হিসেবে ১১ জনের নাম জানিয়েছিল, কিন্তু এরপর ত্বকীর হত্যার বিচার বন্ধ হয়ে যায়।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ত্বকীর মৃত্যুর পর থেকে ঘাতকরা আইনের আওতায় আসেনি। অন্তর্বর্তী সরকারে কিছু আসামিকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তারা উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন। গত ৬ মার্চ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হয়েছে।
রওনক রেহানা সংসদ সদস্যদের উদ্দেশ্যে লিখেছেন, “আমি আশা করছি আপনারা আমাকে আমার সন্তানের হত্যার বিচার পাওয়ার ন্যায্য অধিকার বাস্তবায়নে সহায়তা করবেন। আপনাদের প্রতি একজন সন্তান হারা মায়ের আজকের ফরিয়াদ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ভূমি কর্মকর্তাকে বদলি

1

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

2

চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

5

পজেটিভ রাজনীতি করতে চাই---বেনজির আহমেদ টিটু

6

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

9

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চান ইংল্যান্ড

10

জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন

11

বন্দরে ওসমান দোসর আলী হোসেন এখন বিএনপিতে দৌড়ঝাঁপ

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

14

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদা

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

‘তারেক রহমান গ্রীন ও ক্লিন সিটি চান’

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

19

সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জে প্রার্থী এডভোকেট মাহামুদা আক্

20