আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন: ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টারঃ বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনে ক্ষ‌তিগ্রস্ত অনেক নেতাকর্মীর প‌রিবার সহায়তা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন বলে অ‌ভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা না করে আন্দোলনে যারা ক্ষ‌তিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে।

বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর স‌চিবালয়ে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে ইশরাক হোসেন এই অ‌ভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা স‌ঠিকভা‌বে দেওয়া হয়নি। সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত-শহীদ, আন্দোলনে অবদান করেছেন তাদেরকে পুনর্বাসন করা হবে;  চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তা‌দের প্রাপ্য সম্মান তা‌দের দেওয়া হবে।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বি‌ভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। 

তি‌নি আরও বলেন, জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে সেখানে একটা বড় অংকের একটা তহ‌বিল সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেগুলা ঠিকমত ব্যবহার হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ওনার দিকনির্দেশনা নিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে সংসদ:

1

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

2

শপথ নিলেন ২৫ মন্ত্রী

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

সোনারগাঁয়ের বাগানজুড়ে লিচু ও আমের মুকুলের সমারোহ

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

7

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উ

8

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

ফতুল্লার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি

11

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

12

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

কবির খানের কন্যার মৃত্যুবার্ষিকীতে দোয়া

17

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

18

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

19

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

20